রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:২৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে একদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন করোনা পজেটিভ এবং বাকী ৫ জনের উপসর্গ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত করোনা আইসোলেশন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে মৃত ব্যক্তি নওগাঁর বাসিন্দা। উপসর্গে মৃতদের তিনজন পাবনার এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে বাসিন্দা রয়েছেন। মৃতদের চারজন পুরুষ এবং দুইজন নারী। এছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা যান। এদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপাতালের ১৯২ শয্যার করোনা ইউনিটে ৮০ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রাজশাহীর ৪০, চাঁপাইনবাবগঞ্জের ১৩, নাটোরের ৪, নওগাঁর ৬, পাবনার ১১, কুষ্টিয়ার ৩, সিরাজগঞ্জের ১, মেহেরপুরের ১ এবং বগুড়ার ১ জন রয়েছেন।