বাল্যবিবাহ বন্ধ
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা
করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নুর হোসেন এক বাল্যবিবাহ বন্ধ করেছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের মাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ঐ ছাত্রীর সঙ্গে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের এবাদ হোসেন শাহজাহানের ছেলে রাফুল হাসান নাঈমের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নুর হোসেন বিয়েবাড়িতে উপস্থিত হন। এ সময় বিয়ের অনুষ্ঠান থেকে ছেলেমেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মেয়ের মাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঐ দণ্ড দেন।
