এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ১ ৫ মিনিটে হবে ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’। অবয়ব সিদ্দিকী মিডির চিত্রনাট্য রচনায় নাটকটির কাহিনি ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, তাসনুভা তিশা, ইন্তেখাব দিনার, নাদিয়া, আনন্দ খালিদ, তৌসিফ, জোভান, এ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, নাদিয়া নদী, সাফা কবির, নাদিয়া মীম, ইফফাত তৃষা, সায়রা, রিমি করিম, খালেকুজ্জামান, মিলি বাশার, শেলী আহসান, মাজনুন মিজান, তামিম মৃধা, সৌমিক, আবির মির্জা, সুদীপ, প্রণীল, আরজে সাব্বির প্রমুখ। ‘সুন্দর পরিপাটি একটি রেস্টুরেন্ট। মালিক আকবর ও আয়েশা দম্পতি। তাদের বয়স হলেও ভালোবাসার রঙ ফুরায়নি। তাদের রেস্টুরেন্টের বেশিরভাগ কাস্টমারই কাপল। এই সময়ের তরুণ-তরুণীদের প্রেম, সম্পর্ক আর ভালোবাসার গল্প দেখেন তারা প্রতিনিয়ত। তারা দু’জন মিলে অনেক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়েছেন, অভিভাবকের মতো পাশে থেকেছেন। এই দম্পতির একমাত্র ছেলে সাকিব। তার সঙ্গে প্রেমের সম্পর্ক তিনার। এক সময় তাদের সম্পর্কে ভাটা পড়ে। সামনে আসে আরো দুই চরিত্র আশিক আর নীলা। এই গল্পগুলো যেন আমাদেরই।
