ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোটেল ম্যানেজার আহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩৯

 

বিশেষ প্রতিনিধি

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ছিনতাকারীর ছুরিকাঘাতে মো. মিন্টু নামে এক হোটেল ম্যানেজার আহত হয়েছেন। গতকাল ভোরে হোটেল বন্ধ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আলম বলেন, বৃহস্পতিবার রাত  সাড়ে ৩টার পর মিন্টু হোটেল বন্ধ করে জুরাইনের বাসার উদ্দেশ্যে বের হন। বাস টার্মিনাল পার হয়ে কিছু দূর যাওয়ার পর ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দিতে না চাইলে তার গলায় ও পায়ে ছুরিকাঘাত করে সব কিছু নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মিন্টুর গলায় ও পায়ে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

০