নাসিরনগরে মনোনয়নে তথ্য গোপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা :নানক

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০০:২৯

যেসব জেলা এবং উপজেলার নেতারা বিতর্কিত প্রার্থীদের পরিচয় গোপন করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে  তালিকা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সম্প্রতি কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, মন্দিরে হামলায় জড়িত আসামিদের ইউপি নির্বাচনের বিষয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত অভিযুক্ত দুই আসামির মনোনয়ন বাতিল প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, এটি অবশ্যই শঙ্কার বিষয়। তবে সুস্পষ্ট কথা, আমাদের মনোনয়নের ব্যাপারে কতগুলো স্তর পার করে চূড়ান্তভাবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে আছে। কাজেই এদের যারা চিহ্নিত করেনি অথবা এদের পরিচয় যারা গোপন রেখেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।