সাতে থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করা কলকাতা নাইট রাইডার্স ফাইনালে উঠে চমকে দেয়। কিন্‘ রোমাঞ্চকর যাত্রার সফল পরিণত দিতে পারলেন না সাকিব আল হাসানরা। গতকাল ফাইনালে তাদের ২৭ রানে হারিয়ে ১৪ তম আসরের শিরোপা উচিয়ে ধরে চেন্নাই সুপার কিংস। এনিয়ে চারবার ফ্রাঞ্চাইজি টূর্নামেন্টটির চ্যাম্পিয়ন হলো মহেন্দ্র সিং ধোনির দল।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা চেন্নাই শুরুটা করে দুর্দান্ত। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে মহেন্দ্র সিং ধোনির দল। রুতুরাজ গায়কোয়াড় ৩২, ফাফ ডু প্লেসি ৮৬*, রবিন উথাপ্পা ৩১ ও মঈন আলী ৩৭* রান করেন। কলকাতার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন নারাইন। ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটহীন থাকেন সাকিব। বোলিংয়ের মতো ব্যাটিংইয়েও ব্যর্থ হন তিনি। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক মেরে। তার আগে উদ্বোধনী জুটির দৌলতে কলকাতার জয়ের রাস্তাটা বেশ মসৃণই মনে হচ্ছিল। কিন্তু ১১ তম ওভারে এই জুটির ভাঙনেই ছন্দপতন ঘটে দলটির। মিডল অর্ডারদের ব্যর্থতায় ৯ উইকেটে ১৬৫ রানেই থামে তাদের ইনিংস। ভেঙ্কাটেশ আইয়ার ৫০ ও শুবমান গিল ৫১ রানে আউট হন। চেন্নাইর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শার্দুল ঠাকুর। এদিকে গতকাল ফাইনাল ম্যাচটি উপভোগ করতে গ্যালারীতে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
