যশোরে ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬

যশোরে ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৪৫) পরিচয়ের একব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার রহমতপুর-কানাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, রহমতপুর-কানাগেট গুলি চালানো হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করা হয়।

 

ওসি অপূর্ব হাসান বলেন, ধারণা করা হচ্ছে- দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি নিহত হয়েছে।

 

ইত্তেফাক/এএম