মো. আব্দুল বারী ফারুকী
সিনিয়র শিক্ষক
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাতিবান্ধা
গতকালের পর
৮. ‘ক’ নামক দেশে একটি মাত্র রাজনৈতিক দল ব্যতীত অন্য সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দলের প্রধান হিসাবে জনাব ‘খ’ দেশের রাষ্ট্রপ্রধান এবং তিনিই সকল ক্ষমতার উত্স।
ক. সংসদীয় সরকারের প্রধান কে? ১
খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন ধরনের শাসনব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উক্ত শাসনব্যবস্থায় অনেক দোষত্রুটি রয়েছে - কথাটি বিশ্লেষণ করো। ৪
৯. দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ‘ক’-এর প্রতিবেশী রাষ্ট্র ‘খ’। ‘ক’ রাষ্ট্রের ২৮টি অঙ্গরাজ্য রয়েছে। অন্যদিকে, ‘খ’ দেশটির কোনো অঙ্গরাজ্য নেই। দেশটি একটি মাত্র সরকারই সারাদেশ পরিচালনা করে। উক্ত দেশটি সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি উন্নয়নশীল দেশ।
ক. একনায়কতন্ত্রের মূল আদর্শ কী? ১
খ. গণতন্ত্র সফল করার উপায় ব্যাখ্যা করো। ২
গ. ‘ক’ রাষ্ট্রটি কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা? এর বৈশিষ্ট্য উপস্থাপন করো। ৩
ঘ. উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রটিতে একটি মাত্র সরকারই সারাদেশ পরিচালনা করে- উক্তিটি ব্যাখ্যা করো। ৪
১০. সুমার বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন, আজকের দিনটি আমাদের অনেক ত্যাগের ফল। বহু রক্তের বিনিময়ে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। তিনি মুক্তিযুদ্ধের সংগঠন ও পরিচালনা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে।
ক. অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ১
খ. ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? ২
গ. মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকারের ভূমিকা কী ছিল বর্ণনা করো। ৩
ঘ. ‘যে আদর্শ ও চেতনা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার পরিপূর্ণতা আমাদের সংবিধান দিয়েছে’—বক্তব্যটি বিশ্লেষণ করো। ৪
১১. জনাব গোলাম মোস্তাফা একজন সংসদ সদস্য। যোগ্যতা সম্পন্ন হওয়ায় রাষ্ট্রপতি তাকে একটি পরিষদের অর্থবিষয়ক গুরুত্বপূর্ণ পদ দেন। তাই গত বছর জাতীয় বাজেট তৈরির সময় তিনি প্রধানমন্ত্রী ও উক্ত পরিষদের অন্যান্য মন্ত্রীদের সহযোগিতা নেন এবং জাতীয় সংসদে তা পেশ করেন।
ক. রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? ১
খ. জেলা প্রশাসককে জেলার ‘মূল স্তম্ভ’ বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের জনাব গোলাম মোস্তাফা সরকারের কোন পরিষদের সদস্য? ব্যাখ্যা করো। ৩
ঘ. বাংলাদেশের শাসন কাঠামোয় জনাব গোলাম মোস্তাফা এর সদস্যপদ পাওয়া উক্ত পরিষদের মূল চালিকাশক্তি- বিশ্লেষণ করো। ৪
