বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহী-৬ চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ এত সুন্দর হবে জানলে আমি নিজে একটি টিম গঠন করতাম। শনিবার বিকালে বাঘার গড়গড়ি ইউনিয়নের পদ্মা নদীতে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবির) সভাপতিত্বে আয়োজিত দুদিনব্যাপী নৌকাবাইচ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে শুনে আমি খুব আনন্দিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই এই নৌকাবাইচের আয়োজক কমিটির নেতৃবৃন্দকে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নৌকাবাইচ উপলক্ষ্যে এ অঞ্চলের হাজার হাজার মানুষের উল্লাস ও উত্সবের আমেজ। উক্ত নৌকাবাইচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাঘা পৌর মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনিচ্ছুজ্জামান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পীসহ আওয়ামী সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র অঞ্চলের হাজার হাজার মানুষ।
