ওসমানীনগরে বিএনপি নেতাকর্মীদের বিনা মূল্যে আইনি সহায়তা

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:১৫

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর অচলাবস্থা দূরীকরণে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মেনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে মাঠে নেমেছেন সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবরের পাশাপাশি বিনা মূল্যে আইনি সহায়তার আশ্বাস প্রদান করছেন তিনি।  তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দলের অনেক সিনিয়র নেতা আছেন যারা নেতাকর্মীদের কোনো খোঁজখবর নেন না। অধিকাংশ নেতাকর্মী ষড়যন্ত্রমূলক মামলার ঘানি টানছেন। সিলেট অস্ত্র আদালতের সাবেক পিপি ইলিয়াস আলীর অনুপস্থিতিতে সিলেট-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা প্রদানে সার্বক্ষণিক কাজ করছেন।