আওয়ামী লীগের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৩

রূপগঞ্জে  ইউপি নির্বাচন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, কায়েতপাড়া, ভোলাবো, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত পাঁচ চেয়ারম্যান প্রার্থী গতকাল একযোগে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহবুব আলমের কাছে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইলে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, কায়েতপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাহেদ আলী, ভুলতায় বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল ইসলাম এবং ভোলাবোয় অ্যাডভোকেট তায়েবুর রহমানকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।