ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে শনিবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঢাকা থেকে উত্তর, দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেনে যাত্রীদের জরিমানা করা হয়েছে। দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৩২৮ জনকে জরিমানা করা হয়। পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে একতা একপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি ও জামালপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৩২৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৬৫ হাজার ৫০০ এবং জরিমানা করা হয় প্রায় ৩৪ হাজার টাকা। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার (বুকিং) উপস্থিত ছিলেন।
পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে টিকিটের দামসহ জরিমানা আদায় করা হয়েছে। আদায় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
