শ্রীনাথপুর সীমান্তে তিন নারী আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৮

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তে শনিবার ভোরে তিন নারীকে আটক করেছে বিজিবি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধীনস্ত শ্রীনাথপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করে। আটকরা হলো—ফরিদপুরের বোয়ালমারী থানার কমলেশ্বরদী গ্রামের আজিজুল মোল্লার স্ত্রী রোজিনা খাতুন (২৪), একই থানার দাতপুর গ্রামের আব্বাস বিশ্বাসের মেয়ে সামিয়া আক্তার (২৩) এবং একই জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের শিপন খন্দকারের স্ত্রী আলো বেগম (৩০)। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।