আনোয়ারায় জাল বুনে সময় কাটছে জেলেদের

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৮

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

মা-ইলিশ প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে ইলিশ ধরা, মজুত, পরিবহন এবং বিক্রি করা। ফলে নিষেধাজ্ঞার এ সময়ে জাল বুনতে ব্যস্ত সময় পার করছে উপকূলের জেলেরা। সরজমিনে উপজেলার গলাকাটা ঘাট, উঠান মাঝির ঘাট, সাত্তার মাঝির ঘাট এবং বাছা মাঝির ঘাট ঘুরে এ চিত্র দেখা যায়।

জেলে আব্দুস সবুর বলেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞায় আমরা সবাই বেকার হয়ে গেছি। এই সুযোগে নিজেদের ছেঁড়া জালগুলো ঠিক করছি। উপজেলা মত্স্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, আগামী রবিবার উপজেলার পাঁচ ইউনিয়নের মোট ২ হাজার ৪০০ জনকে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।