মহেশপুরে ১২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:২৮

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শনিবার উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলার ১২টি ইউনিয়নে দলীয় মনোনয়ন পেলেন যারা তারা হলেন ১ নম্বর এসবিকে ইউনিয়নে শামীমা সুলতানা, ২ নম্বর ফতেপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম সিরাজ, ৩ নম্বর পান্তাপাড়া ইউনিয়নে ইসমাইল হোসেন, ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়নে মিজানুর রহমান, ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নে আমানুল্লাহ, ৬ নম্বর নেপা ইউনিয়নে সামছুল আলম মৃধা, ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নে বিএম সেলিম রেজা, ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নে নওশের আলী মল্লিক, ৯ নম্বর যাদবপুর ইউনিয়নে সালাউদ্দিন, ১০ নম্বর নাটিমা ইউনিয়নে কাশেম মাস্টার, ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নে আমিনুর রহমান ও আজমপুর ইউনিয়নে শাহাজান আলী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিজয়ের বিষয়ে আশাবাদী। তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।