n আবাহনীর গোল বাতিল n সিদ্ধান্ত দিতে ২০ মিনিট নষ্ট
স্পোর্টস রিপোর্টার
অনেক চড়াই-উতরাইয়ের পর মাঠে গড়িয়েছিল ক্লাব কাপ হকি। মোহামেডান আবাহনী মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলতে চেয়েছিল। কিন্তু পারেনি। দেশের সবচেয়ে বড় এবং শক্তিশালী দুই সংগঠনের একটি, মোহামেডান রণে ভঙ্গ দেয়। দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির এক ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সেটা হয়নি বলে মোহামেডান সেমিফাইনাল ম্যাচে মাঠে আসেনি। মেরিনার ফাইনালে উঠে। আর আবাহনী সেমিফাইনাল জয় করে ফাইনালে হেরে গেল মেরিনারের কাছে।
গতকাল মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ফাইনালে মেরিনার ৩-০ গোলে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সবুজ ২ এবং ভারতীয় খেলোয়াড় অভিষেক গোল করেন। ফাইনাল খেলাটা খুব স্বচ্ছন্দে শেষ হয়েছে একথা বলা যাবে না। আবাহনী গোল হজম করে পিছিয়ে ছিল। আবাহনীর ভারতীয় খেলোয়াড় বেলিম মাগা বাহারানের সমতা সূচক গোল বাতিল করে আম্পায়ার। গোল হয়েছিল কিনা সেটা যাচাই করতে গিয়ে মিনিট বিশেক নষ্ট করে।
ফাইনাল ম্যাচে দুই দলেই ভারতীয় খেলোয়াড়রা খেলেছেন চার জন করে আট জন। মেরিনারের খেলোয়াড়রা ফাইনালটা দারুণভাবে তুলে গেছেন। কিন্তু আবাহনীর ভারতীয় খেলোয়াড়রা সেটি করতে পারেননি। আবাহনীর কোচ মাহবুব হারুন খুবই বিরক্ত তাদের ওপর। ফাইনাল শেষে হারুন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের দল মোটেও ভালো খেলতে পারেনি। মেরিনার জেতার খেলাটাই খেলেছে। ওদের চার বিদেশি ভালো খেলেছে। আমাদের বিদেশি খেলোয়াড়রা মোটেও ভালো না। চলে না। তবে দুঃখজনক হচ্ছে ভিডিও আম্পায়ারের ডিসিশন হলে ম্যাচের মোড় ঘুরে যেত। আম্পায়ার লাকি গোলের সিদ্ধান্ত দিতে ভয় পাচ্ছিল। ঐ গোলটা দেওয়া হলে ম্যাচের মোড় ঘুরে যেত। আমরা হেরে গিয়েছি, মেরিনার ভালো খেলেছে।’ উত্ফুল্ল মেরিনারের কোচ মামুনুর রশিদ। তিনি বলেন, ‘আমাদের গেম প্ল্যান ছিল প্রথম দুই কোয়ার্টারে গোল খাব না। আবাহনীর ফিটনেস সমস্যা ছিল। আমাদের ফুল ফিটনেস ছিল। আমরা জানি ৬০ মিনিট একই টেম্পুতে খেলতে পারব। কারণ আমাদের বিদেশি কালেকশন ভালো। ওরাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’ আবাহনীর গোল প্রসঙ্গে মামুনুর রশিদ বলেন, ওটা গোল ছিল না। আমার মনে হয় ওরা ভয় পেয়েছিল সিদ্ধান্ত দিতে।’
