সুদানের অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্তের দাবিতে গতকাল রাজধানী খার্তুমে রাষ্ট্রপতি ভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় সেনাসদস্যরা বিক্ষোভকারীদের বাধা দেয়। ২০১৯ সালের এপ্রিলে গণ-আন্দোলনের মুখে দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক ওমর আল-বশিরের পদত্যাগের পরেও সেখানে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে