যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। শনিবার সংগঠনটির সদস্য শেখ সাইদুর রহমান আবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
