কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগিগরই বিচারের আওতায় আনা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০০:০৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনার পেছনে কারণ খোঁজা হচ্ছে। যারা জড়িত, খুব শিগিগরই তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। গতকাল শনিবার  সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’র প্রদর্শনী উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

এ ঘটনায় যারা ক্ষুব্ধ তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে চিহ্নিত করে সামনে হাজির করা হবে। পবিত্র কোরআন মুসলমানরা হূদয়ে ধারণ করেন। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে তিনি বিশ্বাস করেন, সেরকম কিছু ঘটেনি।

এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরে লিপ্ত হয়েছে এবং উসকানি দিচ্ছে; তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক এই দেশে এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তাকে খুঁজে বের করা হবে।