মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার তদন্তে কমিটি কাউকে তলব করলে এবং তিনি না আসলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা উচিত বিভাগের। সিএনএন’র এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যে ব্যক্তি তদন্ত কমিটির ডাকে সাড়া দেবে না আমি মনে করি তাকে বিচার বিভাগ জবাবদিহিতার মধ্যে আনবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে। গত বৃহস্পতিবার কমিটির ডাকে সাড়া না দেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছে কমিটি। এদিকে ক্যাপিটল হিলে হামলার সময় এক দাঙ্গাকারীকে সহায়তা করায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মাইকেল রিলে নামের ওই কর্মকর্তা এক দাঙ্গাকারীর সঙ্গে ফেসবুকে কথা বলেন এবং দাঙ্গাকারী ক্যাপিটল হিলের ভেতরে যে ক্ষয়ক্ষতি করেছিল তা সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন।
