ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১৬০ হুতি বিদ্রোহী নিহত

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০০:২২

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইরান সমর্থিত ১৬০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। মারিব শহরে বিমান হামলা চালানো হয়। জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে, আবদিয়ায় সৌদি জোট ২৪ ঘন্টায় অন্তত ৩২ টি বিমান হামলা চালায়। হুতিদের ১১ টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে বলে জোট দাবি করেছে। তবে হুতিদের কাছ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। -আল-আরাবিয়া ডট নেট