ময়মনসিংহ মেডিক্যালে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:১৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ৬৮টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

আজ রবিবার (১৭ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

বরিশালে করোনায় ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু 

তিনি বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাত জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ‍্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬৭ জনের মৃত্যু হলো। এর আগে গত জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।

ইত্তেফাক/কেকে