নেত্রকোনায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩৮

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৯

পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার আলমশ্রী গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার সকালে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা যায়, আলমশ্রী গ্রামের বেবুল মিয়া ও কামরুল গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, লুটপাটের ঘটনায়  ১৫ থেকে ২০ টি মামলা দায়ের করা আছে। এর জের ধরে বুধবার সকালে কামরুল গ্রুপের লোকজন অস্ত্রসহ বেবুল গ্রুপের হায়দার মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ঘণ্টা ব্যাপী সংঘর্ষে চলে।

আরো পড়ুন: ৯৫ বছর বয়সী দম্পতির ৭৫তম ভালবাসা দিবস উদযাপন

এ ব্যাপারে মদন থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, আলমশ্রী গ্রামে সংঘর্ষের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি