গোবিন্দগঞ্জ পৌর মাছবাজারে বৃষ্টি হলেই জমে হাঁটুপানি

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৫

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে ডুবে যায় গোবিন্দগঞ্জ শহরের মাছবাজার। বাজারের অন্যান্য জায়গার তুলনায় এ স্থানটি নিচু হওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানায় মাছ ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে পানি নিষ্কাশনের তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। তার ওপর মাছবাজারটি তুলনামূলক বেশ নিচু। ফলে ড্রেনের ব্যবস্থা থাকলেও তা কোনো কাজে আসছে না। এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি মুঠোফোনে জানান, মাছের বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। মহাসড়ক উন্নয়ন কাজ শেষ হলে শহরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হবে।