মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে কাঁচাবাজারে নানা পণ্যের দাম বেড়ে চলছে। চড়া দামে বিক্রি হচ্ছে সকল প্রকার সবজি। মধুখালী পৌর সদর বাজারসহ উপজেলার সকল বাজারে সবজির এ রকম চড়া মূল্য থাকায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।
মধুখালী বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ২০ টাকা, করোলা ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা, পটোল ৬০ টাকা, পুঁইশাক ও পালনশাক ১৫ টাকা, শিম ১২০ টাকা, মিষ্টি কুমরা ৪০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, ফুলকপি ৮০ থেকে ১০০ টাকা, কচুমুখী ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের লাউ ৪০ টাকা, দুধ প্রতি কেজি ৬৫/৮০ টাকা। সবজি বিক্রেতা মো. দাউদ জানান, আড়তে বা মোকামে দাম বেড়ে যাওয়ায় আমদের চড়া দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার আলভী রহমান বলেন, অনেক জায়গায় সবজিখেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। তাই দাম কিছুটা বেশি।
