বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৭

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকদের সঙ্গে রবিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ৬৯, পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকের সঞ্চালনায় ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাংবাদিক বাদশা মিয়া মাস্টার, এ কে এম জাহাঙ্গীর, আমিনুল ইসলাম বাচ্চু, কৌশিক দাশ গুপ্ত ও সদর জোনের জোন কমান্ডার।