সুজানগরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিবর্তন

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৭

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় ঐ ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিককে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়। ইতিমধ্যে তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলও করেছেন। কিন্তু শুক্রবার রাতে একই মনোনয়ন বোর্ডের সভায় সংগঠনের স্বার্থে মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান পাবনা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান খানকে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়। সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।