রাহাতুল্লাহ সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:৪৭

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য, শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশবন্ধু সি আর দাশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর রাহাতুল্লাহ সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষ্যে মরহুমের দিনাজপুরের পার্বতীপুরের বাসভবনে কোরআনখানি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।