গোলাম মোস্তফা
দৈনিক দেশ রূপান্তর ও এস এ টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি আব্দস সাত্তারের পিতা গোলাম মোস্তফা (৯৭) গতকাল রবিবার ভোরে নড়াইল সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদজোহর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে বাড়িভাঙ্গা-হান্দলা সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে লোহাগড়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
