স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে এসেই বড় দলগুলোর বিপক্ষে চমক দেখিয়ে যাচ্ছে ব্রেন্টফোর্ড। নিজেদের মাটিতে লিভারপুলের পর এবার চেলসিকেও ধরাশয়ী করার খুব কাছে ছিল মৌমাছিরা। কিন্তু চেলসির গোলবারে যেন চীনের প্রাচীর হয়েছিলেন এদুয়ার্দ মেন্দি। অপ্রতিরোধ্য এই গোলকিপারের কল্যাণে পরশু রাতে ১-০ গোলের জয় নিয়ে বাড়ি ফেরে টমাস টুখেলের দল। ৪৫ মিনিটে ব্লুজদের হয়ে একমাত্র গোলটি করেন বেন চিলওয়েল। এর আগে-পরে মিলিয়ে ব্রেন্টফোর্ডের সাতটি আক্রমণ ঠেকিয়ে দেন মেন্দি।
৮ ম্যাচ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে ব্রেন্টফোর্ড। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। এদিকে সিরি আ’য় ভেরোনার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে শীর্ষে উঠেছে এসি মিলান। কিন্তু লািজওর কাছে ৩-১ গোলে হেরেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।
