সাইফে আসছেন আন্দ্রেস ক্রুসিয়ানি

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২৩:০০

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি আবার আসছেন। এবার তিনি সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ হয়েছেন বলে জানিয়েছেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির চৌধুরী। এ মাসেই ক্রুসিয়ানি ঢাকায় আসবেন। নাসির জানিয়েছেন, ক্রুসিয়ানিকে পছন্দ করার কারণ তিনি বাংলাদেশে আগেও কাজ করে গেছেন। ২০০৬ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন তিনি। পরে আবাহনীর কোচ হয়েও ঢাকায় এসেছিলেন। মালদ্বীপে ক্লাব দলের হয়েও কাজ করেছেন। সাইফ স্পোর্টিং বেলজিয়ামের কোচ পলপুটকে দলে নিয়েছিল। লিগের শেষ দিকে তাকে বাদ দিয়ে জুলফিকার মাহমুদ মিন্টুকে দায়িত্ব দেয়। তাদের দল গোছানো সম্পন্ন বলে জানিয়েছেন নাসির।