একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। এতে বিস্ময় প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা বাহিনী। পরীক্ষা সম্পর্কে অবগত পাঁচটি সূত্র জানায়, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গত আগস্টে পরীক্ষামূলকভাবে মহাকাশে উেক্ষপণ করে বেইজিং। লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর কক্ষপথের নিচের দিক দিয়ে পরিভ্রমণ করছিল।
তিনটি সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি শেষ পর্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়নি এবং লক্ষ্যবস্তু থেকে প্রায় ২০ মাইল দূরে গিয়ে পড়ে। সূত্র জানায়, লংমার্চ রকেটে করে ক্ষেপণাস্ত্রটি মহাকাশে পাঠিয়েছিল বেইজিং। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
![]()
চীনা সামরিক বাহিনী একটি হাইপারসনিক গ্লাইড যান বহনকারী রকেট উেক্ষপণ করে, যা নিম্ন কক্ষপথ দিয়ে উড়ে যায়। লক্ষ্যের দিকে যাওয়ার আগে সেটি বিশ্ব প্রদক্ষিণ করে। পরীক্ষাটি দেখিয়েছে যে চীন হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে এবং মার্কিন কর্মকর্তাদের ধারণার চেয়ে তারা অনেক বেশি অগ্রসর হয়েছে। গতকাল এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি মন্তব্য চায় বার্তা সংস্থা রয়টার্স। তবে চীন কিছু জানায়নি।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। গত মাসে উত্তর কোরিয়া বলেছিল, তারাও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে চীনের এমন অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা রীতিমতো বিস্মিত। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল এএফপি। কিন্তু এএফপির এই অনুরোধে তাত্ক্ষণিকভাবে সাড়া দেয়নি পেন্টাগন।
ইত্তেফাক/টিআর
