রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ 

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩:০১

রাজধানীর কয়েকটি এলাকায় আজ সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকা। এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

অবৈধ গ্যাস-সংযোগ পেলেই মামলা করার নির্দেশ

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসরণ প্রকল্পের আওতায় মহাখালী রেলক্রসিং সংলগ্ন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করায় রাজধানীর কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

ইত্তেফাক/কেকে