ছোটপর্দায় ভালোবাসা দিবসের আয়োজন...

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৯

 

বিনোদন রিপোর্ট

 

বিশ্ব ভালোবাসা দিবস আজ। বিশেষ এই দিনটিকে ঘিরে প্রতিবছরের মতো এবারো দেশের প্রতিটি টিভি চ্যানেল তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে বিশেষ আঙ্গিকে। নাটক, টেলিছবি ও তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান প্রচার হবে চ্যানেলগুলোতে।

 

‘ফ্রেমে বন্দি ভালোবাসা’

জোভান ও মেহজাবীন অভিনীত ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ফ্রেমে বন্দি ভালোবাসা’। বাংলাভিশনের পর্দায় আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায়।

 

‘আমার হূদয় তোমার’

সোহেল আরমানের রচনা ও পরিচালনায় ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘আমার হূদয় তোমার’। নাটকটি প্রচার হবে আগামীকাল রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন, পীরজাদা শহীদুল হারুন, জয়ীতা প্রমুখ।

‘এক ভালোবাসার গল্প’

 

ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কথা দেয়া আছে’। মিথুন রহমানের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন নাসির খান ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাকটিতে অভিনয় করেছেন তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা, মাজনুন মিজান, শিল্পী সরকার অপু, হাসান জাহেদসহ অনেকে। আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

নাগরিক টিভির আয়োজন

আজ ১৪ ফেব্রুয়ারির আয়োজনে রাত ৮টায় থাকছে নাটক ‘এন্টিভাইরাস’। নাটকটি রচনা করেছেন টিকলি মাহমুদ এবং পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। রাত ৮টা ৩০ মিনিট থেকেও থাকছে পরপর ৩টি নাটক। এরমধ্যে রয়েছে রহিমা হোসেন বিউটির গল্প এবং মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘যে যেখানে দাঁড়িয়ে’, সঞ্জয় ধরের গল্প এবং অনম বিশ্বাসের পরিচালনায় ‘এই গল্পের নাম নেই’, সামিউর রশিদের গল্পে সাকিব ফাহাদের পরিচালনায় ‘ছন্দ ছাড়াগান’। রাত ১১টায় থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘গানের মেলা’। এতে গান পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নি ও সাব্বির।

‘লাভ অ্যান্ড লস্ট’

ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘লাভ অ্যান্ড লস্ট’।

মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুশফিক কল্লোল। অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, তানভীর প্রমুখ। দেশ টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে, সরল-সহজ চরিত্রের একটি ছেলে তানভীর। সে যে মেয়ের সঙ্গে প্রেম করতে চায় তারই অন্য কোথাও বিয়ে হয়ে যায়। প্রেমের প্রতি এক রকম অনাগ্রহ তৈরি হয় তার। শেষে ঘটনা চক্রে আরো একটি মেয়েকে পছন্দ হয় তার। আর প্রেম নয়, সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তাকে। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হয়। এরপর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এভাবে গল্প এগিয়ে যায়। এই নাটকে বেশ মজার একটি চরিত্রে পাওয়া যাবে তানভীরকে। প্রথমবারের মতো বর সেজেছেন তিনি।