মো. আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক
বড়খাতা বালিকা উচ্চবিদ্যালয়
হাতিবান্ধা
সময়:১ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান:২০
উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো থেকে যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও।]
১। নিচের চিত্র দুটি লক্ষ করো?
চিত্র:X চিত্র:Y
ক. আদিকোষ কী? ১
খ. পাকস্থলীর পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন? ২
গ. X-চিত্রটি যে কোষে পাওয়া যায় তার একটি চিহ্নিত চিত্র আঁক। ৩
ঘ. Y-তে সংঘটিত প্রক্রিয়া কীভাবে জীবকূলের অস্তিত্ব রক্ষা করছে বিশ্লেষণ করো। ৪
২। নিচের চিত্রটি লক্ষ করো?
ক. বৃতি কী? ১
খ. উদ্ভিদের জন্য ফুল প্রয়োজন কেন? ২
গ. উদ্দীপকে উল্লেখিত চিত্রের D চিহ্নিত অংশটি যে স্তবকে অবস্থিত তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্ভিদের বংশ বিস্তারে A, B, ও C এর গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
৩। নিচের উদ্দীপকটি লক্ষ করো?
6CO2 + 12H2O + 6H2O + 6O2.
ক. আত্তীকরণ শক্তি কী? ১
খ. উদ্ভিদের খাদ্য তৈরিতে পাতার বয়সের প্রভাব ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের প্রক্রিয়ার ‘C’ উত্পাদনে ‘X’ ও ‘Y’ এর কার্যকারিতা ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘উদ্দীপকের প্রক্রিয়াটির উপর জীবজগতের অস্তিত্ব নির্ভর করে’। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৪। জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক বললেন যে, ১৯৫৩ সালে দুইজন বিজ্ঞানী একটি দ্বিসূত্রী অণুর গঠনের বর্ণনা দেন। এটি কিছু রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। তিনি আরও বললেন, এ অণুটি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে।
ক. PCR এর পূর্ণরূপ কী? ১
খ. DNA ফিঙ্গারপ্রিন্ট কীভাবে সম্পন্ন করা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উল্লেখিত অণুটির গঠন ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের শেষের লাইনের তাত্পর্য বিশ্লেষণ করো। ৪
৫। নিচের চিত্রটি লক্ষ করো?
ক. অঙ্গ কাকে বলে? ১
খ. প্রজননতন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্মের সৃষ্টি করে কেন? ২
গ. প্রদর্শিত চিত্রের B ও C চিহ্নিত অংশের গঠন ভিন্নতা ব্যাখ্যা করো। ৩
ঘ. শারীরবৃত্তীয় ও অর্থনৈতিক দিক থেকে চিত্রের টিস্যুর গুরুত্ব মূল্যায়ন করো। ৪
পরের অংশ আগামীকাল
