আমি ছাদে বসে চাঁদ দেখছিলাম। আহা! কী সুন্দর চাঁদ, শুধু মুগ্ধতা। চোখ ফেরাতেই পারছিলাম না। হঠাত্ চোখ পড়ল আমার শখের বাগানের দিকে। অবাক না হয়ে পারলাম না! দেখলাম ফুলের ওপর মিটমিট করে আলো জ্বলছে। ভাবতে লাগলাম, এটা কিসের আলো? কাছে যেতেই দেখি আমার ফুলের বাগানজুড়ে জোনাকি পোকারা উড়ছে। তারা হয়তো ফুলের সুবাস নিতে এসেছে, আসারই কথা, কারণ ফুলের সুবাস না নিয়ে কি পারা যায়? জোনাকি পোকার মিটমিট আলোতে ফুলগুলো চকচক করছিল। একদিকে চাঁদের সৌন্দর্য আর অন্যদিকে জোনাকির আলো। সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি।
আশরাফ সিদ্দীক পারভেজ
