আপনার রাশিফল

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪১

মুহম্মদ আনিসুল হক

১৯ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ১১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শুক্র ও রবি। আপনার শুভ সংখ্যা :১ ও ৬। শুভ বার :শুক্র ও রবি। শুভ রত্ন: হীরা ও রুবি। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা কর্মস্থলে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সুনাম ও মর্যাদা বাড়বে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রিপুকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সবার প্রতি ভালো ব্যবহার করার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। মন ভালো থাকবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।