কিশোরগঞ্জে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:২৯

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার মনাকর্শা গ্রামের বাচ্চু মিয়া হত্যা মামলায় জসিমউদ্দিন নামে এক জনকে মৃতুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার কিশোরগঞ্জের দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলার অপর চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়। জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আসামি জসিমউদ্দিন ও নিহত বাচ্চু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকালে বাচ্চু মিয়াকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই হারুন-অর-রশীদ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরে করেন।