চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশে নির্বাচন সামনে রেখে উপজেলার আটটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে নিজ নিজ ইউনিয়নের বাসিন্দারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছেন। বিশেষ করে, বিরোধী দলের তেমন কোনো তত্পরতা দেখা না গেলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠে পড়েছেন প্রার্থীরা। যেসব প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন তারা হলেন :বরকল ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং আওয়ামী লীগ নেতা আবদুর রহিম ও মুরিদুল আলম মুরাদ। বরমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাবেদ মোহাম্মদ গাউস মিল্টন, সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদুল আলম টিটু। জোয়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, যুবলীগ নেতা আজিজুর রহমান আরজু। হাশিমপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী ও জাকের হোসেন কাঞ্চনাবাদে আইনজীবী আবু ছালেহ এবং বৈলতলীর বর্তমান চেয়ারম্যান আনোয়ার মোস্তফা দুলাল ও ধোপাছড়িতে বর্তমান চেয়ারম্যান মোরশেদ আলম প্রমুখ।
