মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:৩০

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে নদীতে ডুবে মো. সুকুদ্দি (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। সুকুদ্দি উপজেলার দুর্লভপুর গ্রামের মো. সুকচান আলির ছেলে। সে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজির পর সোমবার সকাল ৭টার সময় ব্রিজের নিচে মহানন্দা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।