বেনাপোল (যশোর) সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার একটি মাঠ থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার ভোরে উপজেলার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামের মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. দবির উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানি গ্রামের মাঠে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ খুলে তার মধ্যে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ম্যাগজিন ও ফেনসিডিল শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।
