ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩টির বা ৮ দশমিক ৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস গোল্ডেন সনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ দশমিক ৪০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৬০ টাকা বা ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গোল্ডেন সন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৫ দশমিক ২৩ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৪ দশমিক ৪৭ শতাংশ, সোনালী পেপারের ৪ দশমিক ৪৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩ দশমিক ৭৪ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩ দশমিক ৩৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ দশমিক ৩০ শতাংশ, শেফার্ডের ৩ দশমিক ২৮ শতাংশ, আরামিটের ২ দশমিক ৫৯ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের শেয়ারদর ১ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
