মিরসরাইতে শেখ রাসেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট হচ্ছে

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:১৬

শেখ রাসেলের স্মৃতি ধরে রাখার জন্য চট্টগ্রামের মিরসরাইতে শেখ রাসেল ইনস্টিটিউট অব জেনারেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল সোমবার ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষ্যে সচিবালয়ে এর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন (অব.) সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (অব.) সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বাণিজ্যমন্ত্রী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।