প্রিমিয়ার হকি লিগ ২০১৮ সালের জুনে হয়েছিল। এর পর আর হয়নি হকির কর্মকর্তাদের কারণে। যারা ক্লাব কর্মকর্তারা তারাই ফেডারেশনেরও কর্মকর্তা। নিজেদের মধ্যে মতবিরোধ থাকলে যা হয়। তিন তিনটি বছর কেটে গেছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় আজ গ্রীণ ডেল্টা প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়াচ্ছে। ১১ দল নিয়ে খেলা। প্রথম পর্বের খেলা শেষে সুপার ফাইভ খেলা হবে।
আজকের খেলা : মেরিনার ইয়াংস ক্লাব-পুলিশ। মোহামেডান-দিলকুশা। আবাহনী-আজাদ স্পোর্টিং। বেলা ২টা, ৪টা এবং ৬টা, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম।
