বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে দুই দিনব্যাপী ওয়ালটন শেখ রাসেল প্রথম ক্লাব কাপ জুনিয়র (অনূর্ধ্ব-১৬) বক্সিংয়ের আয়োজন করা হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হবে। সারা দেশ থেকে ৩৫টি ক্লাবের ১২০ জন বালক ও বালিকা বক্সার বিভিন্ন ওজন শ্রেণিতে অংশ নেবে। এই টুর্নামেন্ট নিয়ে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দান এলাকায় ফেডারেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।
