বাংলাদেশ-ভারতের যৌথভাবে লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার আয়োজন

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০০:৩৯

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত বিশ্বের ১৮টি দেশে যৌথভাবে মৈত্রী দিবস উদ্?যাপন করবে বলে দুই দেশ  সিদ্ধান্ত  গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে, দুই বন্ধুপ্রতিম দেশ যৌথভাবে লোগো ও ব্যাকড্রপ নকশার জন্য উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা ৩১ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় শুধু বাংলাদেশ ও ভারতের নাগরিকগণ অংশগ্রহণ করতে পারবেন।

লোগো ও ব্যাকড্রপ প্রত্যেক ক্যাটাগরির নকশার জন্য বিজয়ী প্রতিযোগীদের জন্য পৃথকভাবে আটটি করে মোট ১৬টি আকর্ষণীয় সম্মানী পুরস্কারের ব্যবস্থা রয়েছে (১ম পুরস্কার-১০০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা অথবা ভারতীয় রুপি, ২য় পুরস্কার-৭০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা অথবা ভারতীয় রুপি, ৩য় পুরস্কার-৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা অথবা ভারতীয় রুপি, পাঁচটি সান্ত্বনা পুরস্কার-প্রতিটি ২০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা অথবা ভারতীয় রুপি)।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্?যাপন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছর মার্চ মাসে বাংলাদেশ সফর করেন। এসময় বাংলাদেশ ও ভারতের  প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৬ ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে দিনটিকে মৈত্রী দিবস হিসেবে ঘোষণা করেন। প্রতিযোগিতার বিস্তারিত নির্দেশিকা ও অংশগ্রহণের ওয়েবসাইট ও ওয়েব লিংক:  https://mofa.gov.bd/ https://mofa.portal.gov.bd/

৩১ অক্টোবর বিকাল ৫ ঘটিকার মধ্যে এবং নির্দেশিকায় উল্লিখিত শর্তসমূহ পূরণ সাপেক্ষে শুধু ওয়েব লিংকের মাধ্যমে জমাদানকৃত নকশা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বলে বিবেচিত হবে।