ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য মঙ্গলবার ( ১৯ অক্টোবর) উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং দেশটিকে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার মতো আর কোনো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।’
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে জানা যায় মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আজ সকালে জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে অবগত রয়েছি এবং কোরিয়া প্রজাতন্ত্র ও জাপানের সাথে ঘনিষ্ঠভাবে পরামর্শ করেছি।’

এতে আরো বলা হয়, এই ঘটনা মার্কিন কর্মী, অঞ্চল অথবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করে নাই।
এদিকে আগস্টে চীন মহাকাশে এমনই একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলে আমেরিকার একটি সামরিক নজরদারি সংস্থাকে উদ্ধৃত করে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি মহাকাশে লক্ষ্যভেদে সক্ষম হয়নি বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
ইত্তেফাক/এএইচপি
