গ্রামীণ ব্যাংক ‘শেখ রাসেল দিবস’ ২০২১ পালন উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। দিবসটি পালন উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল ছাড়াও বৃক্ষরোপণ করা হয়।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং গ্রামীণ ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক জামাল উদ্দিন বিশ্বাস। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বসর চৌধুরীসহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। —প্রেস বিজ্ঞপ্তি
