ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৭টির বা ২৩ দশমিক ১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার ডেল্টা লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৪ দশমিক ৯০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১৩ দশমিক ১০ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ১৮ দশমিক ২০ টাকা বা ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডেল্টা লাইফ ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৮ দশমিক ৫১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬ দশমিক ৭৫ শতাংশ, ফারইস্ট লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৯৯ শতাংশ, পপুলার লাইফ ইনসিওরেন্সের ৪ দশমিক ১৬ শতাংশ, প্রগতি লাইফ ইনসিওরেন্সের ৩ দশমিক ৯৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৩ দশমিক ৭২ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩ দশমিক ৬১ শতাংশ, মেঘনা লাইফ ইনসিওরেন্সের ৩ দশমিক ২৪ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের শেয়ারদর ৩ দশমিক ২০ শতাংশ বেড়েছে।
