দর হারানোর শীর্ষে বিডি ল্যাম্পস

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:০৯

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৪টির বা ৬৭ দশমিক ৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩৩ দশমিক ৮০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৮ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ৮০ টাকা বা ১১ দশমিক ০৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ল্যাম্পস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৪৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ৭৩ শতাংশ, আরডি ফুডের ৭ দশমিক ৭৫ শতাংশ, বিচ হ্যাচারির ৭ দশমিক ৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭ দশমিক ৬৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭ দশমিক ১০ শতাংশ, আমান ফিডের ৬ দশমিক ৯৪ শতাংশ, এএফসি এগ্রোর ৬ দশমিক ৫৩ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের শেয়ারদর ৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে।